তোকে চাই
আমার তোকে চাই;
_______একদিনের জন্য নয়
_______চিরদিনের জন্য চাই,
_______শুধু এককাপ চায়ে নয়
_______একথালা ভাতেও চাই।
| | | |
আমার তোকে চাই;
_______শুধু চাদের আলোয় বসে থাকার জন্য নয়
_______হাজারো তারার ভীরে হারাবার জন্য চাই,
_______মাঝে মাঝে হাত ধরার জন্য নয়,
_______প্রতিদিন বুকে জড়িয়ে রাখতে চাই।
| | | |
আমার তোকে চাই;
_______ভালবাসার জন্য তোর মন চাই
_______প্রেমে পরার জন্য ঐ চোখ চাই,
_______তোর দুষ্টুমির সাথী হতে চাই
_______তোর মিষ্টি শাসন চাই।
| | | |
আমার তোকে চাই;
_______তোর রাগগুলো অভিমান বানাতে চাই
_______তোর হাতের শূণ্যস্থান পূরণ করতে চাই,
_______তোকে চাই! চাই!! চাই!!! চাই!!!
_______তোর হাত ধরে বুড়ো হতে চাই।

Comments