তোকে চাই
আমার তোকে চাই; _______একদিনের জন্য নয় _______চিরদিনের জন্য চাই, _______শুধু এককাপ চায়ে নয় _______একথালা ভাতেও চাই। | | | | আমার তোকে চাই; _______শুধু চাদের আলোয় বসে থাকার জন্য নয় _______হাজারো তারার ভীরে হারাবার জন্য চাই, _______মাঝে মাঝে হাত ধরার জন্য নয়, _______প্রতিদিন বুকে জড়িয়ে রাখতে চাই। | | | | আমার তোকে চাই; _______ভালবাসার জন্য তোর মন চাই _______প্রেমে পরার জন্য ঐ চোখ চাই, _______তোর দুষ্টুমির সাথী হতে চাই _______তোর মিষ্টি শাসন চাই। | | | | আমার তোকে চাই; _______তোর রাগগুলো অভিমান বানাতে চাই _______তোর হাতের শূণ্যস্থান পূরণ করতে চাই, _______তোকে চাই! চাই!! চাই!!! চাই!!! _______তোর হাত ধরে বুড়ো হতে চাই। ডাস্টবিনের কবি Friday,May 20 2016